০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় বিবেক আল আবরার মাদরাসার উদ্বোধন

  • তারিখ : ১২:৪১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • / 518

নিজস্ব প্রতিবেদক :

দেশ ও জাতির শান্তি-অগ্রগতি কামনার মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর দক্ষিন চর্থায় বিবেক আল আববরার মাদ্রাসা উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনার করেন বটগ্রাম জামিয়া হামিদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা নুরুল হক। মাদ্রাসাটির অধ্যক্ষ মুফতি হেলাল উদ্দিন রহমানি জানান, আবাসিক ও অনাবাসিক সুবিধা দু’ভাবেই পরিচালিত হবে মাদরাসাটি। তিনটি বিভাগ রয়েছে মাদরাসাটিতে । হিফজ, নাজেরা ও নুরানী বিভাগ।

র্তমানে এই তিনটি বিভাগে ৫৩ জন শিক্ষার্থী রয়েছে। উদ্বোধনের পরে বিবেক আল আবরার মাদরাসাটি পরিদর্শণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু। পরিদর্শন শেষে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ করেছে ইউসুফ মোল্লা টিপু।

করোনাকালে তার প্রতিষ্ঠিত বিবেক টিমের সদস্যরা মৃত্যু ঝুকি নিয়ে যেভাবে সাধারণ মানুষজনকে যেভাবে সেবা দিয়েছে, ঠিক তেমনি তার প্রতিষ্ঠিত বিবেক আল আবরার মাদ্রাসাটিও দ্বীন শিক্ষায় সমাজকে সেভাবে সেবা দিবে। আলোকিত করবে আমাদের প্রজন্মকে। সব ভালো কাজের মাধ্যমেই স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক আমাদের বিবেককে জাগ্রত করবে সে প্রত্যাশাই করছি।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু বলেন, মাদরাসাটিতে সবার সন্তানদের জন্য দ্বীনি শিক্ষা গ্রহনের ব্যবস্থা করা হয়েছে। তবে সমাজের অসহায় যারা রয়েছেন তাদের সন্তানদের বিনামূল্য লেখাপড়া করার ব্যবস্থাও রয়েছে। একদল আলেম দ্বারা পরিচালিত হবে মাদরাসাটি। থাকবে সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা। সুষ্ঠভাবে মাদরাসাটি পরিচালনা করার জন্য নগরবাসীর সহযোগিতাও চাইলেন তিনি।

শেয়ার করুন

কুমিল্লায় বিবেক আল আবরার মাদরাসার উদ্বোধন

তারিখ : ১২:৪১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০