০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় বিয়ের ৯দিনেই স্বামী গৃহে ফাঁসিতে ঝুললো স্ত্রী

  • তারিখ : ১২:৫৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / 457

মো.জাকির হোসেন :
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা পূর্বপাড়া গ্রামে তানজিনা আক্তার (১৮) নামের এক নববধূ স্বামীগৃহে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে শনিবার দুপুরে আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশ প্রেরন করেন।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা পূর্বপাড়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে রবিউল্লাহ (২৪) পারিবারিক সম্মতিতে গত ১৬ জুলাই পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়া গাজী বাড়ির দুলাল মিয়ার কন্যা তানজিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

২৫ জুলাই দুপুরে বারিড়র লোকজনদের অগোচড়ে তানজিনা নিজ কক্ষে প্রবেশ করে দরজা,জানালা আটকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিঁয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। রবিউল্লাহর বড় ভাইয়ের স্ত্রী বিষয়টি টের পেয়ে এসময় ডাকাডাকি করেও দরজা খুলতে ব্যর্থ হওয়ার পর এক পর্যায়ে দরজাটি ভেঙ্গে তানজিনার ঝুলন্ত লাশ দেখতে পায়।

বিষয়টি বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশে জানালে বিকেলে এসআই জিয়াউদ্দিনের নেতৃত্বে একটি দল এসে সুরুতহাল করে দেবপুর ফাঁড়িতে নিয়ে যায়। গতকাল রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লায় বিয়ের ৯দিনেই স্বামী গৃহে ফাঁসিতে ঝুললো স্ত্রী

তারিখ : ১২:৫৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০