০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান নকল ওষুধ উদ্ধার

  • তারিখ : ১১:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • / 740

মো.জাকির হোসেন :

কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ও অননুমোদিত ওষুধ উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড এবং একজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় অবস্থিত জেলার পাইকারি ওষুধের সবচে বড় মার্কেট ‘কুমিল্লা মেডিসিন কমপ্লেক্স’-এ ‘ফেয়ার এন্ড কিউর’ নামের একটি ওষুধের দোকানে অভিযান চালায় র‌্যাব-১১’র সদস্যরা। এখান থেকে বিপুল পরিমান নকল স্যাকলো ও অননুমোদিত বিভিন্ন ধরনের নকল ওষুধ জব্দ করে র‌্যাব।

এসময় র‌্যাবের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। অভিযান কালে উপস্থিত ছিলেন, র‌্যাব-১১’র ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস ছাকিব, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ শফিকুর রহমান প্রমুখ।

এদিকে সন্ধ্যায় পৃথক একটি অভিযানে সদর উপজেলার বলারামপুরে ইউনাইটেড ব্রান্ডস ইন্ডাষ্ট্রিজ নামের আরও একটি প্রতিষ্ঠানে ক্যামিস্ট না থাকায় এবং ভ্যাটসহ অন্যান্য কাগজপত্র না থাকায় কারখানাটির মালিক নাজমুল হাসানকে ১ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান নকল ওষুধ উদ্ধার

তারিখ : ১১:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০