০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় লকডাউনের মাঝেও জনসমাগম কমেনি

  • তারিখ : ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
  • / 500

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় এ পর্যন্ত ৩ জনের শরীরের করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। এর ফলে করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য শুক্রবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষনা করা হয়। তবে লকডাউনের মাঝেও রাস্তায় মানুষের উপস্থিতি কমেনি। সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট যেখানে প্রচারণা চালান,সেখানে মানুষ কমে। পরবর্তীতে তাদের যাওয়ার পর পূর্বের অবস্থায় ফিরে আসে।
স্বল্পমূল্যে দরিদ্রদের জন্য পণ্য বিক্রির স্থানেও মানুষ নিরাপদ দূরত্বে থাকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। নগরীর চকবাজার, চর্থা, বালুতুপা, তেলিকোনা, কাপড়িয়াপট্টি,বাদশাহ মিয়ার বাজারসহ গুরুত্বপূর্নস্থানগুলোতে জনসমাগম করেনি।
এ বিষয়ে কুমিল্লা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান জানান, জনসচেতনতা সৃষ্টিতে এবং লকডাউন নিশ্চিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমান আদালত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবে।
জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, আমরা সবোর্চ্চ চেষ্টা করছি যাতে মানুষ সচেতন হয়, কিন্ত মানুষ যদি নিজ থেকে সচেতন না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিবো।

শেয়ার করুন

কুমিল্লায় লকডাউনের মাঝেও জনসমাগম কমেনি

তারিখ : ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০