০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় সড়কে ডিজে পার্টির সাথে মাদক সেবনে বাধা দেয়ায় ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

  • তারিখ : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / 432

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার উত্তর শ্রীহাস্য গ্রামে সড়কে ৮/১০ জন মিলে ডিজে পার্টি দিয়ে মাদক সেবন করার সময় বাধা দেয়ায় কুপিয়ে পিটিয়ে ৩জনকে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা ছুরি ও গাজা সহ হরিপুর গ্রামের আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও বেতাগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে আল আমিনকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশে সোপর্দ করে।

হামলায় আহতরা হলেন উত্তর শ্রীহাস্য গ্রামের এন্তু মিয়ার ছেলে শামছুল আলম (৪৫), আলা উদ্দিনের ছেলে জুয়েল (২২), নিজাম উদ্দিন মজুমদারের ছেলে মোহাম্মদ হিরন (২০)। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাদক সেবিদের হামলার প্রতিবাদে দুপুরে উত্তর শ্রীহাস্য গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেন।

এ ব্যাপারে আহত শামছুল আলম ও মোহাম্মদ হিরন বলেন, আমাদের গ্রামের এ রাস্তাটিতে প্রতিদিন ৮/১০ জন ছেলে এসে সড়কের পাশের গাছে স্পিকার লাগিয়ে ডিজে পার্টি করে এবং প্রকাশ্যে মাদক সেবন করে আসছে। আমরা সোমবার তাদেরকে বাধা দিলে আমাদেরকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

আমাদের আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় দু’জনকে ছুরি ও গাজা সহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

কুমিল্লায় সড়কে ডিজে পার্টির সাথে মাদক সেবনে বাধা দেয়ায় ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

তারিখ : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২