০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • তারিখ : ০৫:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • / 953

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে শুটকির প্যাকেটে লুকিয়ে রাখা ইয়াবার একটি বড় চালান আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় পাঁচারকালে ২৯ হাজার ৪০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয় ।

রবিবার (৩১ জানুয়ারি) র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শুটকির প্যাকেটের মধ্যে লুকিয়ে ট্রাকে করে ইয়াবা পরিবহনের সময় ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন চট্টগ্রাম জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোঃ শাহীন (৫০) ও মধ্যরামপুর গ্রামের মৃত. ফজল আহমেদ এর ছেলে জহির আহমেদ (৫৫)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সদর দক্সিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারিখ : ০৫:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১