০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস

  • তারিখ : ০১:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • / 725

ক্রীড়া প্রতিবেদক :

চ্যাম্পিয়ন অধিনায়ককেই বেছে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও দলটির নেতৃত্বে থাকছেন ইমরুল কায়েস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

সর্বশেষ ২০১৯ সালের বিপিএলে ইমরুল কায়েসের নেতৃত্বেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ঢাকা ডায়মাইটসকে হারিয়ে শিরোপা জেতে তারা। ২০১৯ বিপিএলে অবশ্য শুরুতেই অধিনায়ক ছিলেন না ইমরুল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ শুরুর ম্যাচগুলোতে টস করতে নেমেছিলেন।

তবে ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে স্মিথ দেশে ফিরে যাওয়ায় নেতৃত্বের গুরুদায়িত্ব বর্তায় ইমরুলের কাঁধে। তার নেতৃত্বে খেলেন তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটার।

এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নেই পঞ্চপান্ডবের কেউই। তবে আছে ফাফ ডু প্লেসিস, সুনিল নারিন, মঈন আলির মতো বড় বড় নাম। কিন্তু আগে থেকেই দেশি কোনো ক্রিকেটারকে অধিনায়ক করার ঘোষণা দিয়ে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘোষণামতোই ইমরুলকে দায়িত্ব বুঝিয়ে দিলো তারা।

আগামী ২২ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড
ইমরুল কায়েস (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সুনিল নারিন, মঈন আলি, ফাফ ডু প্লেসিস, লিটন দাস, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, ক্যামেরুন ডেলপোর্ট, ওশান থমাস, করিম জানাত, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মাহেদি হাসান।

শেয়ার করুন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস

তারিখ : ০১:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২