০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি পরিদর্শনে স্টিভ রোডস

  • তারিখ : ০৮:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • / 418

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির খেলোয়ারদের অনুশীলন পরিদর্শনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কনসালটেন্ট স্টিভ রোডস।
শনিবার সকালে (১৯ ফেব্রুয়ারী)কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই কলেজ মাঠের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলোয়াড়দের বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং এর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্টিভ রোডস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির খেলোয়ারদের উদ্দেশ্যে

স্টিভ রোডস বলেন, মাঠে নামার পর খেলোয়ারদের সব সময় সেল্প কনফিডেন্স লেভেল হাই রেখে কঠোর পরিশ্রম করতে হবে। একজন খেলোয়ার মাঠে অনুশীলনের পর বেশি বেশি ম্যাচ খেলার বিষয়েও পরামর্শ দেন তিনি।

যে কোন ম্যাচের ভুলগুলো চিহ্নিত করে অনুশীলনের মাধ্যমে তা সংশোধন করে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেয়ার বিষয়েও পরামর্শ দেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
এ সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, অর্থমন্ত্রীর পিও মোঃ মিজানুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহকারী কোচ ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির প্রধান কোচ আতিকুর রহমান, বিকেএসপি কোচ সরোয়ার জাহান,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন, সদর দক্ষিণ উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম, সাবেক ছাত্রলীগ নেতা আউয়াল,সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুহিন, লালমাই সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ গাজী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি পরিদর্শনে স্টিভ রোডস

তারিখ : ০৮:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২