১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে লকডাউনের চতুর্থ দিনে ১০ মামলায় ১৯ হাজার ৬’শ টাকা জরিমানা আদায়

  • তারিখ : ০৯:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • / 633

মাজহারুল ইসলাম নোমান :

কুমিল্লা সদর দক্ষিণে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের করা হচ্ছে মামলা-জরিমানা এবং অন্যদিকে হতদরিদ্র দিনমজুর কর্মহীন মানুষকে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী। করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বিরামহীনভাবে মাঠে দায়িত্ব পালন করছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ ও সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুন্নেছা।

সড়ক ও মহাসড়কে অভিযানের পাশাপাশি সরকারের কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে কর্মহীন হয়ে পরা বিভিন্ন শ্রেণীর অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন খাদ্য সামগ্রী নিয়ে। এ যেন দুঃসময়ে মানবিকতার এক বাস্তব দৃষ্টান্ত।খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দিত কর্মহীন মানুষ।

এদিকে রবিবার সকাল থেকেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী বাজার,জাঙ্গালিয়া বাস টার্মিনাল সহ সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দশ মামলায় ১৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াপ সুয়াগাজী ইসা গার্ডেন সিএনজি পাম্প,রাহাত সিএনজি পাম্পে অভিযান চালিয়ে সিএনজি অটো রিক্সা কে গ্যাস দেয়ার দায়ে মুচলেকা রাখা হয়। বিরামহীন এ অভিযানের ফলে মহাসড়কের তেমন গণপরিবহন চোখে পরেনি। জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক দুটিই ছিল প্রায় গণপরিবহন ও জনমানবশূণ্য।

জরুরী প্রয়োজন ছাড়া কাউকে তেমন ঘর হতে দেখা যায়নি। সর্বোপরি সরকারি নির্দেশনা পালনে আন্তরিকতার সাথে কাজ করছেন সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে লকডাউনের চতুর্থ দিনে ১০ মামলায় ১৯ হাজার ৬’শ টাকা জরিমানা আদায়

তারিখ : ০৯:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১