১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সিটিতে মেয়র পদে আ’লীগের মনোনয়ন নিলেন এমপি সীমা

  • তারিখ : ১১:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • / 585

অনলাইন ডেস্ক :

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা।

বুধবার (১১ মে) সকালে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করে দুপুরে জমা দেওয়া হয়।

আনজুম সুলতানা সীমা আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েকদিন ধরেই কুমিল্লায় গুঞ্জন ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সবুজ সংকেত না পেলে মেয়র পদে আবেদন ফরম সংগ্রহ করবেন না সংসদ সদস্য (এমপি) আনজুম সুলতানা সীমা। দুদিন আগে তিনি ঢাকায় যান। অবশেষে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন মনোনয়ন সংগ্রহ করলেন এই নারী সংসদ সদস্য।

এমপি আনজুম সুলতানা সীমা কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের মেয়ে।
এর আগে ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিসমর্থিত বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন সীমা।

ওই নির্বাচনে মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীক নিয়ে আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।

সূত্র: জাগো নিউজ

শেয়ার করুন

কুমিল্লা সিটিতে মেয়র পদে আ’লীগের মনোনয়ন নিলেন এমপি সীমা

তারিখ : ১১:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২