১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কোটবাড়ি চাঙ্গিনীতে হত্যার ঘটনায় মামলা, কাউন্সিলর আলমগীরকে খুঁজছে পুলিশ

  • তারিখ : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / 982

মাজহারুল ইসলাম ।।

কুমিল্লা মহানগরীর ২৩নং ওয়ার্ডের চাঙ্গিনীতে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী আক্তার হোসেন কে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় মহানগর যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত আক্তারের স্ত্রী মোসাঃ রেখা বেগম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় কাউন্সিলর আলমগীরের তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ।

জানা যায়,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর ও তার ভাইদের সাথে যুবলীগ নেতা আলাল এর বাকবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলর আলমগীর ও তার ভাইয়েরা পূর্ব পরিকল্পিতভাবে শুক্রবার বাদ জুম্মা মসজিদের সামনে যুবলীগ নেতা আলালের বড় ভাই আক্তার কে পিটিয়ে হত্যা করে। হামলায় যুবলীগ নেতা আলাল,চাচাতো ভাই রেজাউল সহ কয়েকজন গুরুত্বর আহত হয়।

হত্যার ঘটনায় শুক্রবার রাতে নিহত আক্তারের স্ত্রী মোসাঃ রেখা বেগম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন,মহানগর যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন,তার ভাই মোঃ আমির হোসেন,মোঃ বিল্লাল হোসেন,জাহাঙ্গীর হোসেন,তফাজ্জল হোসেন,গুলজার হোসেন,কাউন্সিলরের ভাতিজা নাজমুল ইসলাম আলিফ,তানভীর,জোবায়ের ও পার্শ্ববর্তী তুলাতলী গ্রামের কাউসার আহমেদ ভুট্টু। আসামীদের মধ্যে আমির হোসেন,বিল্লাল ও জাহাঙ্গীর গ্রেফতার রয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম জানান, মামলার প্রধান আসামী কাউন্সিলর আলমগীর কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

কোটবাড়ি চাঙ্গিনীতে হত্যার ঘটনায় মামলা, কাউন্সিলর আলমগীরকে খুঁজছে পুলিশ

তারিখ : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০