০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কোভিড অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছে সরকার

  • তারিখ : ০৩:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
  • / 423

কুমিল্লা প্রতিনিধি ।।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উন্নয়নকাজ সামাজিক দূরত্ব মেনে আবার শুরু করেছি। করোনার মাত্রা কিছুটা কমে এসেছে। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছে সরকার। আশা করছি উন্নয়নকাজের স্বাভাবিকতা ফিরে আসবে।

শনিবার দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর ৫৩ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনশেষে সাংবাদিকদের একথা বলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসানের সভাপতিত্বে বার্ড এর ময়নামতি অডিটরিয়ামে অনুষ্ঠিত পরিকল্পনা সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিরডাপ এর মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত।

দুইদিন ব্যাপী এই পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর‌্যায়ের ১০৫জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বার্ড বর্তমান সরকারের রাজস্ব খাতের অন্তর্ভূক্ত লালমাই ময়নামতি প্রকল্প, বার্ড ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্প এবং সিভিডিপি ৩য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৩টি প্রকল্প বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

কোভিড অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছে সরকার

তারিখ : ০৩:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০