০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন

  • তারিখ : ০১:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / 687

কুমিল্লা প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

এ সময় তারা সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণসহ ঘটে যাওয়া প্রত্যেকটি ধর্ষণের বিচার দাবি করেন।

সোমবার সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর কান্দিপাড়ে ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীদের এই মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের কুমিল্লা শাখা।

এ সময় বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি এম এ হামজা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম, সাইফ হোসেন, সোলতান আহম্মেদ, কুমিল্লা মহিলা কলেজের ছাত্রী সামিয়া হক, মারুফা মজুমদার এবং ভিক্টোরিয়া কলেজের ছাত্র নাহিদুল ইসলাম।

শেয়ার করুন

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন

তারিখ : ০১:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০