০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • তারিখ : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / 514

মাজহারুল ইসলাম বাপ্পি।।

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুমিল্লা জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২২ উপলক্ষে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সোমবার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৭ থেকে ৩১ অক্টোবর সদর দক্ষিণ উপজেলায় জলাতঙ্ক টিকাদান কর্মসূচি পালন করা হবে। সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা প্রমুখ।

বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যমাত্রা ধরে কাজ চলছে। প্রতিটি এলাকার আনাচে কানাচে কুকুর খুঁজে টিকা দেয়া হবে। আর টিকা দেয়া হলে সে কুকুরের গায়ে রঙ দিয়ে দেয়া হবে।
কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী করতে পারলে তারা কামড়ালেও আর বিপদ থাকবে না।

শেয়ার করুন

জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তারিখ : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২