০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

তানিন মেহেদীর পাশে থিয়েটার কুবি

  • তারিখ : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / 648

কুবি প্রতিনিধি :

ফুসফুস ক্যান্সার (সাইনোভিয়াল সারকোমা) আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদীর চিকিৎসার জন্য ১লক্ষ ৩২হাজার ৬শত টাকা নগদ অর্থ হস্তান্তর করেছে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সোমবার ( ১৯ অক্টোবর) দুপুর ১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের কাছে টাকা হস্তান্তর করে।

এ বিষয়ে থিয়েটার কুবির সাধারণ সম্পাদক অর্ক গোসামী বলেন “থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সবসময়ই বিভিন্ন দাতব্য কাজে অংশগ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আমরা তানিনের চিকিৎসার জন্য একটা ফান্ড সংগ্রহ করি এবং তা আজকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান স্যারের কাছে হস্তান্তর করি।

যারা যারা এই টাকা সংগ্রহে অক্লান্ত পরিশ্রম করেছেন “থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়” তাঁদের প্রতি কৃতজ্ঞ।সবাই তানিনের জন্য দোয়া করবেন”। এসময় আরো উপস্থিত ছিলেন থিয়েটারের উপদেষ্টাদের মধ্য থেকে মোহাম্মদ আইনুল হক আর মুহাম্মদ সোহারাব উদ্দীন, সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে ছিলেন ইসরাত জাহান লিপা। থিয়েটার সভাপতি নাজমুল ফাহাদ, সাধারণ সম্পাদক অর্ক গোস্বামী এবং নাট্যকর্মী-ইসতিয়াক, মোহন, হান্নান।

শেয়ার করুন

তানিন মেহেদীর পাশে থিয়েটার কুবি

তারিখ : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০