০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

দেশ ও জাতির উন্নয়নে যুবকদের এগিয়ে আসতে হবে- এমপি বাহার

  • তারিখ : ০৬:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / 582

দেলোয়ার হোসেন জাকির।।

কুমিল্লায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি
আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, দেশ ও জাতির উন্নয়নে যুবকদের এগিয়ে আসতে হবে, যে কোন দুর্যোগে যুবকরাই সামনে থেকে দেশ ও মানুষকে রক্ষা করবে।

এমপি বাহার বলেন, মাদক, সামাজিক অবক্ষয় থেকে সকল যুবকদের দূরে থাকতে হবে। তিনি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু থেকে দেশের যুবকরা সামনে থেকে কাজ করেছে।

সকল মানুষকে সচেতন করার পাশাপাশি মানুষের জন্য খাবার বিতরণ, ঔষধ বিতরণ, চিকিৎসা সেবা প্রদান এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন করেছে।

তাই যুবকরাই দেশের আগামির ভবিষৎ।
রোববার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল।

উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রজেস কুমার সাহা, ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল, পেইজের লোকমান হাকিম।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তা যুব সংগঠক, সমাজকর্মীদের মাঝে সহজ শর্তে ঋণের অর্থ বিতরণ করা হয়। জাতীয় যুব দিবসে কুমিল্লার শ্রেষ্ঠ উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান করনা হয়।

শেয়ার করুন

দেশ ও জাতির উন্নয়নে যুবকদের এগিয়ে আসতে হবে- এমপি বাহার

তারিখ : ০৬:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০