০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

  • তারিখ : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • / 458

নাঙ্গলকোট প্রতিনিধি :

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সচেতন নাগরিক পরিষদের আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোটে শুক্রবার বিকেলে হাছান মেমোরিয়াল সরকারী কলেজ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট সচেতন নাগরিক পরিষদ আহবায়ক তোফায়েল আহমেদ তপুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাপ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহসিন ভূঁইয়া। উপস্থিত ছিলেন সমাজ সেবক একরামুল হক, সোহেল আহম্মেদ, লোকমান হোসেন, আনিছুল হক ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মুরগি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। বাজার সিন্ডিকেটের কারসাজির কারণেই নিত্যপণ্যের বাজার আজ নিয়ন্ত্রণহীন। সিন্ডিকেটের সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত।

এ কারণে সরকার সিন্ডিকেটদের ছাড় দিচ্ছে। তারা আরো বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ জনগণের কথা ভুলে গেছে। বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী ব্যবস্থা গ্রহণে স্থানীয় সাংসদ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

তারিখ : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২