০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ধর্ষনকারীদের বিচারের দাবীতে মহাসড়কের বুড়িচং অংশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • তারিখ : ১০:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / 636

মো.জাকির হোসেন :

সারাদেশে অব্যাহত গণধর্ষন, ধর্ষনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বুধবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ধর্ষন বিরোধী আন্দোলন ফোরাম এর ব্যানারে স্থানীয় বেশ ক’টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা স্বেচ্ছাসেবী সংগঠন, কাবিলা সোনালী সংগঠন, গোল্ডেন সোসাইটি ও রংতুলী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ধর্ষন বিরোধী আন্দোলন ফোরাম এর ব্যানারে বুধবার বিকেল ৪ টায় কাবিলা এলাকায় মহাসড়কের পাশে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

“ ধর্ষন মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষনের শাস্তি ফাঁসি চাই, ধর্ষনের বিরুদ্ধে বাংলাদেশ” এই শ্লোগান সম্বলিত ব্যানারে পরে ইউসুফ আহমেদ ভূইয়ার নেতৃত্বে মানববন্ধনে ইউনুছ আহমেদ, নাজমুল হাসান, মিজানুর রহমান ,আরিফুল ইসলাম,হাসান, কাউসার উদ্দিনসহ শিক্ষার্থীসহ সংগঠনগুলোর সদস্যরা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কাবিলা থেকে ইষ্টার্ন মেডিকেল কলেজ হয়ে সৈয়দপুর ঘুরে প্রায় দু’কিলোমিটার অংশ প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

ধর্ষনকারীদের বিচারের দাবীতে মহাসড়কের বুড়িচং অংশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

তারিখ : ১০:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০