১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নাঙ্গলকোটে ইয়াবা সহ মাদক কারবারি আটক

  • তারিখ : ০৭:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / 432

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে ইয়াবা সহ মারুফ হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করে থানা পুলিশ। সোমবার ভোররাতে নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মারুফের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মারুফ হোসেন কেন্দ্রা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’ মাদক কারবারীকে আসামী করে মামলা করে নাঙ্গলকোট থানা পুলিশ।

জানা যায়, কেন্দ্রা গ্রামের ইকবাল হেসেনের ছেলে সুমনের (৩০) বসত ঘরে সুমন ও একই গ্রামের মারুফ হোসেন ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে মর্মে নাঙ্গলকোট থানা পুলিশ খবর পায়। খবর শুনে নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ হানিফ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে মারুফ হোসেনকে গ্রেফতার করে। এ সময় অপর মাদক কারবারি সুমন পালিয়ে যায়।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ হানিফ বলেন, সুমনের বসত ঘর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রেতা মারুফ হোসেনকে গ্রেফতার করে সুমন ও মারুফের নামে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। গ্রেফতারকৃত মারুফকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

নাঙ্গলকোটে ইয়াবা সহ মাদক কারবারি আটক

তারিখ : ০৭:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২