১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

নাঙ্গলকোটে কৃষকের খড়ের গাদায় আগুন

  • তারিখ : ০৮:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / 443

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের আটগরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে বুধবার দিবাগত রাতে বেলাল হোসেন নামে এক কৃষকের খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ওই কৃষক বাদী হয়ে একই বাড়ির এয়াকুব আলীর স্ত্রী পারুল বেগম, মৃত আবিদ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, জাহিদের স্ত্রী সালমা বেগম, আবিদ হোসেনের স্ত্রী ছালেহা বেগমকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটগরা গ্রামের মৃত আজহার আলীর ছেলে বেলাল হোসেনের খড়ের গাদার আশপাশে বুধবার রাত ১১টার দিকে একই বাড়ির এয়াকুব আলীর স্ত্রী পারুল বেগমকে ঘুরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণ পর কৃষক বেলাল হোসেনের খড়ের গাদায় আগুন লাগে। পরে বেলাল ও তার পরিবারের লোকজনের শোর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কৃষকের অন্তত ২০ হাজার টাকার খড় পুড়ে যায়, অল্পের জন্য রক্ষা পায় দুটি গরু, ৫০ মণ ধান ও তার বসত ঘর।

ভুক্তভোগী বেলাল হোসেন বলেন, আমার আর কোন ভাই না থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে তারা আমাকে নির্যাতন করে আসছে। তারা চায় তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমি যেন বাড়ি ছেড়ে চলে যাই। তারা গত কিছুদিন আগে আমার পালিত গরু ও হাঁস-মোরগের খাবারের পাত্রে বিষ মিশিয়ে দেয়, আমি গন্ধ পাওয়ায় আমার গরু গুলো প্রাণে রক্ষা ফেলেও ১৩টি হাঁস মারা যায়।

এছাড়াও তারা আমাদের বাথরুমের পানির পাত্রে মরিচের গুঁড়া মিশিয়ে রেখে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাই।

এ ব্যাপারে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

নাঙ্গলকোটে কৃষকের খড়ের গাদায় আগুন

তারিখ : ০৮:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩