০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

নাঙ্গলকোটে ৯৯৯ সংবাদে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার  

  • তারিখ : ০৩:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • / 1273
মো: ওমর ফারুক :
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে কুমিল্লার নাঙ্গলকোটে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০ টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো.আশ্রাফুল ইসলাম।
তিনি জানান, রোববার সকালে লুধুয়া গ্রামের পশ্চিম পাশ সংলগ্ন হাবিবুর রহমানের নিচু জমিতে (অনুমানিক ১ ফুট পানির নিচে) অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয় হাফেজ ওসমান নামের এক ব্যক্তি ৯৯৯ এ সংবাদ দেয়। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ওই বৃদ্ধের পরিচয় সনাক্ত করাসহ মৃত্যুর কারন জানতে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

শেয়ার করুন

নাঙ্গলকোটে ৯৯৯ সংবাদে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার  

তারিখ : ০৩:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯