০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

নাঙ্গলকোট হোমনাবাদ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • তারিখ : ০৮:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / 783

মো: ওমর ফারুক :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার ২ শতাধিক শিক্ষার্থী প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এবার ওই কলেজ থেকে ৪ শতাধিক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিবেন।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানানো হয়,এ্যাসাইমেন্ট জমা ও পরিক্ষার জন্য কলেজ কর্তৃপক্ষের ধার্যকৃত টাকা দেয়ার জন্য। এ সময় শত শত শিক্ষার্থী কলেজে এসে জানতে পারেন অধ্যক্ষের ধার্যকৃত টাকা দিতে হবে। শিক্ষার্থীরা অধ্যক্ষকে টাকার পরিমান জানতে চাইলে তখন তিনি শ্রেণি ভাগ করে টাকা চান।

ব্যবসা বিভাগের শিক্ষার্থী মো: রকি বলেন- অধ্যক্ষ তার কাছে ৪ হাজার টাকা দাবী করেন, ভর্তি ফি ও ফরম পূরনের জন্য। কিন্তু সরকারে নির্ধারন করা হয়- ১ হাজার ৭০ টাকা।

মানবিক শাখার এইচ এসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহ পরান কিরন বলেন- সরকারী ফি ১ হাজার ৭০ টাকা। তার কাছে অধ্যক্ষ ৭ হাজার টাকা দাবী করেন।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগ সভাপতি শ্যামন বলেন-অধ্যক্ষ তার কাছে ৮ হাজার টাকা দাবী করেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠো ফোনে একাধিক বার ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন বলেন- এখনো কেউ অভিযোগ দেন নাই।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন-বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রকৃত ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি।

শেয়ার করুন

নাঙ্গলকোট হোমনাবাদ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

তারিখ : ০৮:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১