০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

পশ্চিম জোড়কানন ইউনিয়নে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

  • তারিখ : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / 487

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন উপ-নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বয়সের ভারে স্বাভাবিক চলাফেরা করতে না পারলেও ইউপি নির্বাচনে পছন্দের প্রার্থীকে ব্যালটে ভোট দিতে এবারও কেন্দ্রে ছুটে এসেছেন অনেক ভোটাররা। স্বজনের সঙ্গে রিকশায় করে এবং ভোটারদের অনেকেই পায়ে হেঁটে নিজ নিজ ভোট কেন্দ্রে আসতে দেখা গেছে। ইউনিয়নের দু’একটি কেন্দ্র ছাড়া প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটাররা জানায়, ইভিএম নয়, ব্যালটেই সন্তুষ্ট তারা। ব্যালটের মাধ্যমে স্বাভাবিক ভাবেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন তারা।

উল্লেখ্য, পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল এর মৃত্যুতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী (আজ) ১৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

পশ্চিম জোড়কানন ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসমত উল্লা হাসু (নৌকা) প্রতীক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহাদাত আলী (চশমা) প্রতীক , আব্দুর রহিম (অটোরিকশা) প্রতীক, মোঃ সাজ্জাদুর রহমান (পাতা) প্রতীক, মাজহারুল ইসলাম সবুজ (মোটরসাইকেল) , আব্দুর রশিদ (ঘোড়া) প্রতীক ও মোঃ জাহাঙ্গীর আলম (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

পশ্চিম জোড়কানন ইউনিয়নে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

তারিখ : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩