০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বুড়িচংয়ের সীমান্তে মাদক কারবারির গুলিতে সাংবাদিক নিহত।

  • তারিখ : ০১:৫৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / 608

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামের এক সাংবাদিক নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হায়দ্রাবাদ এলাকার রাব্বি ও রুবেল নামের দুই যুবক বলেন, রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন সরকার নাঈমকে গুরতর আহত অবস্থায় দুজন বিজিবি সদস্য এনে তাকে হাসপাতালে নিয়ে যেতে নির্দেশ দেন। এসময় বিজিবি সদস্যরা জানান সীমান্তে মারামারিতে আহত হয়েছে মহিউদ্দিন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তারা চলে যায়। পরে ওই দুই যুবক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এবিষয়ে বুড়িচং থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর মাকসুদ জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তবে মাদক ব্যবসায়ী গুলি করেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

শেয়ার করুন

বুড়িচংয়ের সীমান্তে মাদক কারবারির গুলিতে সাংবাদিক নিহত।

তারিখ : ০১:৫৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২