১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে একটি ঘর॥ ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

  • তারিখ : ০৯:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / 434

কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামে মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় নগদ প্রায় ১ লাখ টাকাসহ কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির জামাল মিয়ার মাটির দেয়াল দিয়ে ঘেরা টিনের চালের ঘরটিতে মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পাশাপাশি কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ জামাল মিয়ার ছেলে ইমন জানান,আমরা ঘুমে ছিলাম হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙ্গলে দেখি পুরো ঘরে আগুন।

এ সময় আমরা দ্রুত বেড় হয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জামাল মিয়া জানান,তিনি একটি ক্যান্ট র্বোড এ নাইটগার্ডের চাকুরী করেন। প্রতিদিনের মত গত মঙ্গলবার রাতেও তিনি কর্মস্থলে চলে যান। এ সময় তার স্ত্রী ও ৩ ছেলে ঘরে ঘুমাচ্ছিল। তিনি আরো বলেন,ঘরে আমার জমানো ১ লাখ টাকা নগদ ছিল। আগুনে সেই টাকাসহ ঘরের অবশিষ্ট কিছুই রক্ষা পায়নি। জামাল মিয়া শাহদৌলতপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে। উল্লেখ্য তার একমাত্র আশ্রয় ঘরটি পুড়ে যাওয়ায় বর্তমানে খোলা আকাশের নীচে নিঃস্ব অবস্থায় রয়েছেন

শেয়ার করুন

বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে একটি ঘর॥ ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

তারিখ : ০৯:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০