০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বুড়িচংয়ে স্ত্রী-শাশুড়ী খুনের ঘটনায় আসামীর স্বীকারোক্তি; কলহের জের ধরেই হত্যাকান্ড

  • তারিখ : ০৯:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 555

মো. জাকির হোসেন :

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও এলাকায় শ^াশুড়ী ও স্ত্রীকে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ঘাতক লোকমান হোসেন।

হত্যার ঘটনায় ভগ্নিপতিকে একমাত্র আসামী করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেছে ঘাতক লোকমানের স্ত্রীর ভাই মেহেদী হাসান।

এদিকে বুধবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক লোকমান। সকালে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২ নং আমলী আদালতে হাজির করলে আদালতের বিচারক মিথিলা জাহান মিতার নিকট হত্যার কথা স্বীকার করে ঘাতক লোকমান। পরবর্তীতে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে আদালত।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পিপি এম জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে আসামী লোকমান।

এদিকে নিহত মা মেয়ের ময়নাতদন্ত শেষে বুধবার বাদ আসর আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বল্লপপুর গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামে শ^াশুড়ী ও স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে লোকমান হোসেন। হত্যার পর মসজিদে নামাজ শেষে ঘরের দরজায় বাসা ছিলো লোকমান।

লোকমান পেশায় রিকশা চালক। তাদের ৯ মাসের একটি ছেলে ও ৫ বছরের এক মেয়ে রয়েছে। মায়ের মৃত্যু ও বাবা জেলে থাকায় দুটি শিশু এখন চাচা দেলোয়ার হোসেন এর হেফাজতে আছে।
মো. জাকির হোসেন

শেয়ার করুন

বুড়িচংয়ে স্ত্রী-শাশুড়ী খুনের ঘটনায় আসামীর স্বীকারোক্তি; কলহের জের ধরেই হত্যাকান্ড

তারিখ : ০৯:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১