১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বৃষ্টি মাথায় নিয়েই সদর দক্ষিণ ইউএনও’র দায়িত্ব পালন

  • তারিখ : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / 656

মাজহারুল ইসলাম নোমান :

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে কুমিল্লা সদর দক্ষিণে সড়ক ও মহাসড়কে উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে শুক্রবার (২ জুলাই) সকালে সড়কগুলো বেশ ফাঁকা ছিল।

জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন সড়কে আগের তুলনায় গণপরিবহন তেমন একটা চোখে পরেনি। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী,চৌয়ারা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ  সড়কগুলোতে  উপজেলা প্রশাসনের পাশাপাশি দায়িত্বপালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এদিকে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ ও সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুন্নেসা কঠোর লকডাউন বাস্তবায়নে (রেইনকোট পরে) দায়িত্ব পালন করেছেন। শুক্রবার বিকালে সুয়াগাজী ও চৌয়ারা বাজারে কঠোর লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযানটি ছিল চোখে পরার মতো।

আইন প্রয়োগের মাধ্যমে শতভাগ লকডাউন নিশ্চিত করার চেষ্টা করছেন তিনি।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সিটির ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হাসান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

বৃষ্টি মাথায় নিয়েই সদর দক্ষিণ ইউএনও’র দায়িত্ব পালন

তারিখ : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১