০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বেগম রোকেয়া দিবসে সদর দক্ষিণে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

  • তারিখ : ১১:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / 634

নিজস্ব প্রতিবেদক :

“কমলা রঙের বিশ্বে নারী,বাধার পথ দেবেই পাড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা বুধবার (৯ ডিসেম্বর) উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা।

বক্তারা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলেই দেশ পরিচালনা থেকে শুরু করে বর্তমানে প্রশাসনের সকল স্তরেই বাংলার নারীরা আজ প্রতিষ্ঠিত।

এছাড়াও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। বক্তারা আরো বলেন,নারীদের পিছনে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে এ দেশের নারীদের নিয়েই এগিয়ে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল খুলদ,লিগ্যাল এইডের প্রতিনিধি নার্গিস আক্তার প্রমুখ।

শেয়ার করুন

বেগম রোকেয়া দিবসে সদর দক্ষিণে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

তারিখ : ১১:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০