০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে লরি চাপায় রিক্সাচালক নিহত

  • তারিখ : ০৬:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / 804

মাজহারুল ইসলাম বাপ্পি :

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্ণ সংলগ্ন এলাকায় লরির চাপায় হুমায়ুন কবীর(৩৫) নামের এক রিক্সা চালক নিহত হয়েছে। নিহত হুমায়ুন কবিরের বাড়ি কিশোরগঞ্জ জেলায় এবং পরিবার সহ কুমিল্লায় বাসা ভাড়া নিয়ে থাকতো।

জানা যায়, ২১ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্ণ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরি’র চাপায় ঘটনাস্থলেই রিক্সা চালক হুমায়ুন কবির এর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত রিক্সাটি উদ্ধার করে এবং নিহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

এ ব্যাপারে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান,ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে লরি চাপায় রিক্সাচালক নিহত

তারিখ : ০৬:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০