০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

সকলকে ঈদ-উল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মীর হোসেন

  • তারিখ : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • / 713

মাজহারুল ইসলাম বাপ্পি :

মুসলমানদের প্রধান দু’টি ধর্মীয় উৎসবের মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদ উল আযহা। ঈদ উল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়ন যুবলীগ নেতা মো. মীর হোসেন।

এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন-

“কোরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদ-উল-আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদ-উল-আযহা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং সকলে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদ-উল-আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদ-উল-আযহা মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসি এ লোটাস কামাল এর পক্ষ থেকে আমি দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদযাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী করোনার বিপর্যস্ত সড়িয়ে সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন ।

ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ।

ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও মিলবন্ধন। মহান আল্লাহ তায়ালার দরবারে এ প্রার্থনা। “ঈদ মোবারক”

শেয়ার করুন

সকলকে ঈদ-উল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মীর হোসেন

তারিখ : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০