০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে ছেনি ও ৪ রাউন্ড কার্তুজ সহ ডাকাত গ্রেফতার

  • তারিখ : ০১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / 1840

নিজস্ব প্রতিবেদক :

চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ইসমাইল (৩০) নামের এক ডাকাতকে ছেনি ও ৪ রাউন্ড কার্তুজ সহকারে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত ইসমাইল সদর দক্ষিণ মডেল থানাধীন সিটির ২৩নং ওয়ার্ডের মনিপুরের হাসান আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস আই সুজন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার দিবাগত রাত ৪টায় চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলি এলাকায় ৮/৯ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে ইসমাইল (৩০) নামের এক ডাকাতকে ছেনি ও ৪ রাউন্ড কার্তুজ সহকারে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত ইসমাইল সদর দক্ষিণ মডেল থানাধীন সিটির ২৩নং ওয়ার্ডের মনিপুরের হাসান আলীর ছেলে। এ ঘটনায় অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অপরাধে সদর দক্ষিণ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারকৃত ইসমাইল কে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

সদর দক্ষিণে ছেনি ও ৪ রাউন্ড কার্তুজ সহ ডাকাত গ্রেফতার

তারিখ : ০১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১