০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে টিকা নিতে এসে প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ, অব্যবস্থাপনায় অভিভাবকদের ক্ষোভ

  • তারিখ : ০৭:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • / 547

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা সদর দক্ষিণে (কোভিড-১৯) টিকাদানে অব্যবস্থাপনার কারণে টিকা নিতে আসা শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ব্যবস্থাপনার তুলনায় কয়েকগুণ বেশি শিক্ষার্থীর উপস্থিতি ও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়ায় প্রচন্ড ভীড়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এতে উপজেলা শিক্ষা অফিসারকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকগণ।

সূত্রে জানা যায়, মহামারী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে সোমবার (১০ জানুয়ারী) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১২ টি কলেজ ও বিভিন্ন হাই স্কুলের শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে টিকা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী সাড়ে তিন হাজার শিক্ষার্থী টিকা দেয়ার প্রস্তুতি থাকলেও ৬ টি বুথে মোট ৫ হাজার ৫’শ ৩৮ জনকে টিকা প্রদান করা হয়েছে। কিন্তু প্রস্তুতির তুলনায় কয়েকগুণ বেশি শিক্ষার্থী উপস্থিত হওয়ায় প্রচুর ভীড় ও ধাক্কাধাক্কিতে প্রায় অর্ধশত শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।

এছাড়াও ভীড়ের মধ্যে পায়ে নিচে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছে। আহতদের সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় চিকিৎসা নিতে দেখা গেছে। যথাযথ ব্যবস্থা না রাখা এবং একসাথে এতো শিক্ষার্থী টিকা দিতে নিয়ে আসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দোষলেন অভিভাবক ও শিক্ষকগণ।

চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া এলাকার এক শিক্ষার্থীর অভিভাবক আওয়ামী লীগ নেতা আবুল হাশেম ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিনে এভাবে হাজার হাজার শিক্ষার্থী একসাথে টিকা দেয়া, কোন প্রকার ব্যবস্থাতেই পড়ে না। সকাল থেকে বিকাল পর্যন্ত ভীড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ রকম অব্যস্থাপনার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে দায়ী করছি।

এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজালাল এসডিনিউজকে জানান, ব্যবস্থাপনার তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা বেশি হওয়ায় বিলম্ব হয়েছে। সাড়ে তিন হাজার শিক্ষার্থীর টিকা দেয়ার কথা থাকলেও সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মোট ৫ হাজার ৫’শ ৩৮ জনকে টিকা প্রদান করা হয়েছে। ভবিষ্যৎতে যথাযথ ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান এসডিনিউজকে জানান, শিক্ষার্থীদের টিকা প্রদানে উপজেলা স্বাস্থ্য বিভাগ আন্তরিকতার সাথে কাজ করছে। সোমবার ৫ হাজার ৫’শ ৩৮ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করেছে। পাশাপাশি টিকা নেয়া পূর্বে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদেরও সেবা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শেয়ার করুন

সদর দক্ষিণে টিকা নিতে এসে প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ, অব্যবস্থাপনায় অভিভাবকদের ক্ষোভ

তারিখ : ০৭:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২