শিরোনাম :
সদর দক্ষিণে নতুন আরো ৩ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১৪২ জনে
- তারিখ : ১০:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / 919
রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় লাপিয়ে লাপিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার (১২ জুলাই) নতুন ৩ জন সহ মোট ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
জানা যায়,পদুয়ার বাজার বিশ্বরোডের সোনালী ব্যাংকে ১ জন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে ১ জন এবং চৌয়ারা ইউনিয়নের আলমপুর ১ জন।
সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর দক্ষিণে এখন পর্যন্ত ৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোট এসেছে ৬৯৯ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ১৪২ জন। সুস্থ হয়েছে ৭৯ এবং এখন পর্যন্ত মৃত্যু ১জন।










