১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে নিষেধাজ্ঞা অমান্য করায় গণপরিবহনকে ২২ হাজার ৯’শ টাকা জরিমানা  

  • তারিখ : ০৫:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • / 774
মাজহারুল ইসলাম বাপ্পি :
করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহন চলাচলকারীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন।
ভয়াভহ করোনার এ পরিস্থিতিতে কোন ভাবেই অপ্রয়োজনে মানুষ যাতে বাড়ি থেকে না বের হয়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গণপরিবহন বন্ধ নিশ্চিত করতে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন (২৯ জুন) মঙ্গলবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সদর দক্ষিণ মডেল থানা,লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
সরকারি নির্দেশনা মোতাবেক রিক্সা ব্যতিত অন্যান্য যাত্রীবাহী যান চলাচলের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহন চালানোর দায়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভাশিস ঘোষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  (২৮ জুন সোমবার সকাল থেকে ২৯ জুন মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত) ১৬ মামলায় ২২ হাজার ৯’শ টাকা জরিমানা করা আদায় করেন।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, তিশা প্লাস প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ও মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুর রব,
সদর দক্ষিণ মডেল থানার এস.আই সোহেল, এস.আই মামুন, লাকসাম হাইওয়ে ক্রসিং এস.আই মজিবুর রহমান সহ উপজেলা প্রশাসন ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একাধিক টিক অভিযানের সময় উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

সদর দক্ষিণে নিষেধাজ্ঞা অমান্য করায় গণপরিবহনকে ২২ হাজার ৯’শ টাকা জরিমানা  

তারিখ : ০৫:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১