০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে পল্লী সমাজের সামাজিক সম্প্রীতি অনুষ্ঠান

  • তারিখ : ১০:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • / 670

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও পল্লীসমাজ মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে রবিবার দুপুরে সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজনের মধ্যে ছিল রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন, বালিশ খেলা, বাল্য বিবাহ না বলে লাল কার্ড প্রদর্শনী, স্বাস্থ্য বিষয়ক সার্ভিস ক্যাম্পিং।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি ও কুমিল্লা এসডি নিউজ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, কুমিল্লা সিটি স্কুলের প্রিন্সিপাল জহিরুল ইসলাম চৌধুরী, সমাজ সেবক মহসিন আলী বাবু,ইউপি সদস্য ইমরান হোসেন, পল্লী সমাজ নেতা রুবি আক্তার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ তৌহিদুর রহমান, এসএসপিটি, সঞ্জয় কুমার ঠাকুর,মনিটরিং অফিসার পলাশ বিশ্বাস, কর্মসূচি সংগঠক মো: মাসুদ রানা প্রমূখ।

উপস্থিত বক্তারা বলেন, করোনা কালীন সময়ে পল্লী সমাজের এই ধরনের মহতী অনুষ্ঠাানের ফলে সকলের মধ্যে ভেদাভেদ ভুলে সকলকে একই ছাতার নিচেই আসতে সাহায্য করবে। বাচ্ছাদের মধ্যে সৃজনশীল চর্চার ফলে তাদের ভিতর নতুন কিছু বিকশিত হবে। সমাজ সেবক মহসিন বাবু ও মেম্বার ইমরানের অর্থায়নে অনুষ্ঠানে শেষে বিজয়ী মাঝে পুরস্কার ও সকল সদস্যদের হাঁত ধোয়া, নিরাপদ থাকার জন্য সাবান ও মাস্ক দেওয়া হয়।

শেয়ার করুন

সদর দক্ষিণে পল্লী সমাজের সামাজিক সম্প্রীতি অনুষ্ঠান

তারিখ : ১০:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০