০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মাসুদ আটক

  • তারিখ : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • / 663

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার সদর দক্ষিণে অভিযান চালিয়ে মোঃ মাসুদুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর রাতে সদর দক্ষিণ উপজেলার রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

এ সময় ৩৯৫ বোতল ফেন্সিডিল এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত মাসুদুর রহমান হলেন, চাঁদপুর সদরের খলিশাদুলী গ্রামের মোঃ মোস্তফা সিকদারের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

সদর দক্ষিণে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মাসুদ আটক

তারিখ : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২