১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে ভোক্তা-অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমান

  • তারিখ : ১০:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / 663

রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় তদার‌কিমূলক অভিযান প‌রিচালনা করে ৫টি প্র‌তিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র।

মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বি‌ক্রি, মূল্য তা‌লিকা প্রদর্শন না করা ও মোড়কের গায়ে প্র‌য়োজনীয় মেয়াদ ও মূল্য না লেখার মতো ভোক্তা-অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জ‌ড়িত থাকার অভিযোগে ৫টি প্র‌তিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাস‌নিক এখ‌তিয়ারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৩৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বি‌ক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তা‌লিকা প্রদর্শন করতে ও সামা‌জিক-শারী‌রিক দূরত্ব বজায় রেখে কেনা-‌বেচা করতে নির্দেশনা দেওয়া হয়।

উক্ত কার্যক্রমে জেলা পু‌লিশের এক‌টি টিম ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ সা‌র্বিক সহযো‌গিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সদর দক্ষিণে ভোক্তা-অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমান

তারিখ : ১০:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০