০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে মিছিল করতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

  • তারিখ : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / 696

নিজস্ব প্রতিবেদক :

মিছিল করতে করতে কর্মী সমাবেশে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কৌশিক আহমেদের (৩৫) মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কৌশিক আহমেদ লালমাই পেরুল উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তার বাড়ি উপজেলার উৎসবপদুয়া গ্রামে।

জানা যায়, শনিবার বিকেলে সদর দক্ষিণের বিজয়পুর স্কুলমাঠে কুমিল্লা দক্ষিণ জেলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় কৌশিকের নেতৃত্বে পেরুল থেকে একটি মিছিল সমাবেশস্থলের দিকে রওনা দেন। সমাবেশস্থলের কাছাকাছি বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে পৌঁছানোর পর ঘুরে পড়ে যান তিনি। সেখানে মৃত্যু হয় তার।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু জানান, কৌশিকের মৃত্যুতে কর্মী সমাবেশের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, শুনেছি স্বেচ্ছাসেবক লীগের এক নেতা হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি।

শেয়ার করুন

সদর দক্ষিণে মিছিল করতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

তারিখ : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১