শিরোনাম :
সদর দক্ষিণে মোট ৭১ জন করোনায় আক্রান্ত
- তারিখ : ০৬:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / 988
রকিবুল হাসান রকি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সোমবার নতুন করে ১ জন সহ মোট ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
জানা যায়, সোমবার (২২ জুন) আক্রান্ত হয়েছে চৌয়ার ইউনিয়নের শ্রীমন্তপুরে ১জন।
সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর দক্ষিণে এখন পয়র্ন্ত ৫৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোট এসেছে ৪৫৭ জনের। এখন পয়র্ন্ত করোনায় মোট আক্রান্ত ৭১ জন। সুস্থ হয়েছে মোট ২৭ জন।











