০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে যুবক নিখোঁজের একদিন পর শাহরাস্তি থেকে লাশ উদ্ধার

  • তারিখ : ০৭:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • / 1150

নিজস্ব প্রতিবেদক :

নিখোঁজের একদিন পর কুমিল্লার যুবক সিদ্দিকুর রহমানের (৩৬) মরদেহ চাঁদপুরের শাহরাস্তি থেকে উদ্ধার করেছে পুলিশ। সে কুমিল্লা ইপিজেড এ চাকুরী করত। বুধবার ভোররাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার রাজাপুর এলাকায় একটি ড্রামের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিদ্দিকুর রহমান কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন ২০ নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় (৯ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণের কাজীপাড়া এলাকা থেকে সিদ্দিকুর রহমান নিখোঁজ হন। তাকে খুঁজে পেতে তার মা কুমিল্লা সদর দক্ষিণ থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার ভোররাতে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে চাঁদপুরের থানা পুলিশ। পরে ফেসবুকে মরদেহের ছবি দেখে স্বজনরা সিদ্দিককে শনাক্ত করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

সদর দক্ষিণে যুবক নিখোঁজের একদিন পর শাহরাস্তি থেকে লাশ উদ্ধার

তারিখ : ০৭:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০