১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

  • তারিখ : ০৫:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • / 652

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় ১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ মো. মফিজুল ইসলাম (৩৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ট্রাস্ট নিউজ২৪.কম নামের একটি অনলাইন নিউজ পোর্টালের আইডি কার্ড জব্দ করা হয়।

শুক্রবার (১৩ মে) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।মফিজুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

র‌্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় একটি মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করে এয়ার ফিল্টার থেকে ১০ হাজার ৫০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম ভাঙা ইয়াবা জব্দ করা হয়। পরে মফিজুল ইসলামকে আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিজ স্বীকার করেন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবা নিয়ে দিনাজপুরে নিয়ে আসতেন। পরে মামলা দিয়ে তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

সদর দক্ষিণে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

তারিখ : ০৫:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২