০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে ৫ মাসের অন্ত:সত্তা গৃহবধূকে ধর্ষণ

  • তারিখ : ০৭:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • / 2753

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লায় ৫ মাসের অন্ত:সত্তা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা জেলার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ধর্ষিতা ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষক ইমাম হোসেন ইমন ওরফে মাইকেলকে গ্রেফতার করেছে।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার একবালিয়া গ্রামে অন্ত:সত্তা ওই গৃহবধূকে তারই চাচাতো ভাই ইমাম হোসেন ইমন ওরফে মাইকেল কৌশলে নিজ গৃহে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে নির্যাতন এবং ধর্ষণ করে।

এ সময় ধর্ষকের হাত থেকে রক্ষা পেতে অন্ত:সত্তা ওই গৃহবধূ চেষ্টা করলেও শারিরিক অক্ষমতার কারণে তা সম্ভব হয়নি। পরে ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক ইমাম হোসেন পালিয়ে যায়। ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক কমল কৃষ্ণ ধর জানান, ধর্ষিতার মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই আমরা আসামীকে গ্রেফতার করেছি। পরে ঘটনাস্থল পরিদর্শন এবং স্বাক্ষীদের দেয়া তথ্যের ভিত্তিতে মামলা রেকর্ড করেছি। ধর্ষিতার ডাক্তারী পরিক্ষা করাসহ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

** এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি **

শেয়ার করুন

সদর দক্ষিণে ৫ মাসের অন্ত:সত্তা গৃহবধূকে ধর্ষণ

তারিখ : ০৭:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০