০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

সব কিছুই আছে, নেই ওরা তিনজন

  • তারিখ : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • / 663

মাজহারুল ইসলাম বাপ্পি :

স্কুল ব্যাগ, বই-খাতা কলম এমনকি বক্স ভরা দুপুরের টিফিনও রয়েছে নিথর দেহের পাশে, শুধু নেই ওরা তিনজন। স্কুল যাওয়ার পথে রেললাইন পারাপারের সময় কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগামী ট্রেন কেড়ে নিল শিশু মিম,তাসফিয়া ও রিমা’র প্রাণ।

নিহত তিনজন’ই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। নিথর দেহগুলোর পাশেই রেললাইনের উপর পড়েছিল স্কুল ব্যাগ, বই ও টিফিনবক্স। মর্মান্তিক এ দৃশ্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলো শোকের ছায়ায় ভাসছে।

তিন শিক্ষার্থী মৃত্যুতে শোক প্রকাশ করে দুই দিন স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্কুলের সহপাঠিরাও শোকে স্তব্ধ। পাশাপাশি বিজয়পুর বাজার ও আশপাশের এলাকার মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

শিশু শিক্ষার্থীদের মৃত্যুর খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।

এদিকে তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল,

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মদ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, সদস্য রিপন মজুমদার, উদ্যোক্তা আরিফুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

সব কিছুই আছে, নেই ওরা তিনজন

তারিখ : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২