০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সুয়াগাজী বাজারের বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী “ডিলার মোহাম্মদ উল্লা’র” বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

  • তারিখ : ০৮:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / 682

প্রেস বিজ্ঞপ্তি :

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী বাজারস্থ মোহাম্মদ উল্লাহ পোল্ট্রি ফিড এর স্বত্বাধিকারী মোহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট পোল্ট্রি ফিড ও খামার ব্যবসায়ী ডিলার মোহাম্মদ উল্লাহ।

প্রতিবাদ লিপিতে মোহাম্মদ উল্লাহ বলেন, আমি ঘিলাতলীর (আস্থা ফিড কোম্পানীর) মহিউদ্দিন সুমন ও ধনাইতরীর সালাউদ্দিন সহ দু’জনের কাছে মুরগীর খাদ্য বাবত ছয় লক্ষ দুই হাজার টাকা পাওনা রয়েছি। দীর্ঘদিন হয়ে গেলেও পাওনা টাকা দিতে তারা দু’জনেই তালবাহানা করে। অতপর গত ২২ আগস্ট সালাউদ্দিনের নিকট ৩ লাখ ৮৮ হাজার টাকার বিনিময়ে ২ লাখ ৯৫ হাজার টাকার মুরগী আনি।

এ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা তথ্য দিয়ে সালাউদ্দিন এর যোগসাজসে সুমন আমার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি ষড়যন্ত্রমুলক মিথ্যা অভিযোগ দায়ের করে এবং অভিযোগের কপি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ ছাপিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়।

পরিকল্পিত ও ষড়যন্ত্রমুলক ঘটনা রটানোর বিষয়টি পরবর্তীতে সালাউদ্দিন নিজেই স্বীকার করেছে। মূলত আমার ব্যবসায়ীক সফলতায় ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ও ব্যবসায়ীক হেয় প্রতিপন্ন করে আমার পাওনা টাকা না দেয়ার জন্য এ যড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

সুয়াগাজী বাজারের বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী “ডিলার মোহাম্মদ উল্লা’র” বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

তারিখ : ০৮:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১