১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় রড বোঝাই ট্রলার ডুবে শ্রমিক নিহত

  • তারিখ : ১০:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • / 505

কুমিল্লা উত্তর প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় ট্রলারের সহযোগী নিহত হয়েছে। শুক্রবার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের স্বল্পা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলার সহযোগীর নাম সবুজ মিয়া (২০)। সবুজ স্বল্পা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে রড বোঝাই করে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত বোঝাইয়ের কারনে ট্রলারটি ডুবেগেলে সবুজ রডের নিচে চাপা পড়ে নিহত হয়।

বাঙ্গরা বাজার থানার ইন্সপেক্টর তদন্ত অমর চন্দ্র দাস জানান, রামচন্দ্রপুর থেকে ট্রলারে রড বোঝাই করে স্বল্পার উদ্দেশ্যে রওয়ানা হয়। অতিরিক্ত বোঝাই ট্রলারটি ঘাটে ভিড়ার আগেই একপাশ কাত হয়ে ডুবে যায়। এসময় রডের উপরে থাকা সবুজ উল্টে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে এক ঘন্টার চেষ্টায় পানির নিচ থেকে তার মৃত উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ট্রলার ডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় রড বোঝাই ট্রলার ডুবে শ্রমিক নিহত

তারিখ : ১০:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০