০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মনোহরগঞ্জে মাদ্রাসার জন্য পাঁচ শতক জমি দান করলেন উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনিরুজ্জামান

  • তারিখ : ০৭:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / 1389

আকবর হোসেন।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নে অবস্থিত উত্তর উলুপাড়া দারুন নাজাত রফিকুল হোছাইন হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার মাদ্রাসার অস্থায়ী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাদ্রাসাটির জন্য পাঁচ শতক জমি দান করলেন উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মনিরুজ্জামান ভূঁইয়া।

এছাড়াও মাদ্রাসার জমি ভরাট, ভবন নির্মাণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আর্থিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন তিনি। তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তার এই উদ্যোগের কারণে এলাকার শত শত শিক্ষার্থী কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে।

মো: মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন।

উত্তর উলু পাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মো: ইয়াছিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সেলিম চৌধুরী, দপ্তর সম্পাদক সহিদ উল্যাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা মো: আলী পারভেজ, চৌমুহনী ইসলামী মাদরাসার মুহাদ্দীস মাওলানা সফি উল্যাহ, হাফেজ মাওলানা সোলাইমান হোসেন, লাকসাম আউশ পাড়া ফাযিল ডিগ্রি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নজির আহম্মদ, উত্তর উলুপাড়া আদর্শ নুরানী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রবিউল হক, মুন্সীরহাট মাদরাসার মোহতামিম মাওলানা ইউশা, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: হুমায়ুন কবির, মো: জসীম খান, আওয়ামীলীগ নেতা সাদেক মিয়া, আবু জাফর, মাষ্টার সাইফুল ইসলাম, উত্তর হাওলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুবলীগ নেতা আরিফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: রিপন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহফুজ তুহিন, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরেফিন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ ভূঁইয়া, আশিকুর রহমান, ছাত্রলীগ নেতা সাফায়েতসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

মনোহরগঞ্জে মাদ্রাসার জন্য পাঁচ শতক জমি দান করলেন উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনিরুজ্জামান

তারিখ : ০৭:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০