০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লার মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশায় নিষেধাজ্ঞা

  • তারিখ : ১০:০০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • / 752

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা শহরের মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নগরীর টমছম, পুলিশ লাইন, ফৌজদারি ও রাজগঞ্জ থেকে কান্দিরপাড়মুখী সড়কে ওই তিনচাকার যানবাহনগুলো আর চলাচল করতে পারবে না। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ ঝুঁকি এড়ানো এবং শহরের নৈমিত্যিক যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞার বিষয়টি জানান দিতে ব্যাটারিচালিত তিনচাকার যানবাহনের চালক ও মালিকদের উদেশে গতকাল মঙ্গলবার নগরজুড়ে মাইকিং করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. এমদাদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে কুমিল্লা শহরে তিনচাকার যানবাহনের পরিমাণ বেড়ে গেছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিত্য যানজটের একটি প্রধান কারণ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার পরিমাণ বেড়ে যাওয়া। নিষিদ্ধ এই যানবাহনগুলো সড়কের ওপর স্ট্যান্ড করে দাঁড়ানোর নিয়ম না থাকলেও তারা মানে না। যানবাহনগুলো সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে যানজট তৈরি করছে। স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপারের নির্দেশে ব্যাটারিচালিত ওই যানবাহনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞার পরও নগরীর টমছম, পুলিশ লাইন, ফৌজদারি ও রাজগঞ্জ এলাকা দিয়ে ওই যানবাহনগুলো প্রবেশ করে; সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওইসব স্থানে ট্রাফিক পুলিশের সদস্য নিয়োজিত রাখা হয়। কিন্তু তারপরও কিছু সংযোগ সড়ক দিয়ে নিষিদ্ধ এই যানবাহন সড়কে প্রবেশ করে যানজট তৈরি করে। তাদের আটকনোর জন্য আমাদের সেই পরিমাণ জনবল নেই।

তবে বুধবার (আজ) থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞার পরও ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা যদি শহরে প্রবেশ করে, তাহলে আর ফিরিয়ে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লার মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশায় নিষেধাজ্ঞা

তারিখ : ১০:০০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০