০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

যুবলীগ কর্মী জিল্লুর হত্যা মামলার আরেক আসামি গ্ৰেফতার

  • তারিখ : ১০:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / 1727

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলার ১০ নম্বর আসামি মো. নুরুল ইসলাম নুরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নুরু মিয়া নগরীর চৌয়ারা হাজী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।

তিনি বলেন, ‘আমরা মামলাটির দায়িত্ব পাওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। সর্বশেষ মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১০ নম্বর আসামি নুরু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে ওই আসামির হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বুধবার দুপুরে তাকে কুমিল্লার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি না করে জেলহাজতে পাঠানো হয়। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী। ঘটনার পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী সদর দক্ষিণ থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে পিবিআই।

শেয়ার করুন

যুবলীগ কর্মী জিল্লুর হত্যা মামলার আরেক আসামি গ্ৰেফতার

তারিখ : ১০:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০