০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের কনেশতলা দূর্গাপুরে মাদকসহ এক যুবক গ্রেফতার

  • তারিখ : ১২:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • / 2129

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণের সীমান্তবর্তী কনেশতলা দূর্গাপুর এলাকা বিপুল পরিমাণ মাদক সহ মাহে আলম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। মাদকের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) কুমিল্লায় যোগদান করার পর মাদকের বিরুদ্ধে দেয়া হুশিয়ারী শ্লোগান ছিল “হয় মাদক ছাড়ো,না হয় কুমিল্লা ছাড়ো”এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে (২৫ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন গলিয়ারা ইউনিয়নের কনেশতলা দূর্গাপুর গ্রামে এএসআই জহির ও এএসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৯৫ বোতল কোডিন সিরাপ ও ৭ কেজি গাঁজা সহ মাহে আলম নামে এক যুবককে গ্রেফতার করে। এ মাদক সিন্ডিকেটের মূলহোতা জাকির ও জাহাঙ্গীর সহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী কুমিল্লা এসডি নিউজকে জানান,মাদক ব্যবসায়ী,মাদক সেবনকারী সহ মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সদর দক্ষিণের কনেশতলা দূর্গাপুরে মাদকসহ এক যুবক গ্রেফতার

তারিখ : ১২:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১