০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

  • তারিখ : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 2346

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, ঢাকা-চটগ্রাম মহাসড়কে দীর্ঘদিন যাবত কয়েকটি ছিতনাই ও ডাকাত সিন্ডিকেট একের পর এক অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পোনে দুইটায় (১০ ফেব্রুয়ারী) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস.আই খালেকুজ্জামান,এএসআই জহির সঙ্গীয় ফোর্স নিয়ে সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে। ভোরবেলায় আরো এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, লাকসাম থানার অহিদ(২৫), মনোহরগঞ্জ থানার হাবিবুর রহমান (৪০),দেবিদ্ধার থানার সোহাগ(২৪), সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কাশেমের ছেলে মহিবুল্লাহ (২৪), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে ইসমাইল (২৫) এবং সদর দক্ষিণের উলুরচরের বাবুল এর ছেলে মাহাবুল (৩২)।

তাদের কাছ থেকে তালা ও গ্রিল ভাঙার কাটার, কিরিচ, লোহার রড এবং বন্দুকের কার্তুজ ৬ রাউন্ড একটি সিএনজি অটোরিক্সা সহ উদ্ধার করেন।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

সদর দক্ষিণে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

তারিখ : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১